১৩ মে ২০২৬ - ০৬:৫৯
লেবাননে ইসরায়েলি হামলায় আরও এক বাংলাদেশির মৃত্যু

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়ে এলাকার মাইফাদুনে ইসরায়েলি ড্রোন হামলায় আরও এক বাংলাদেশি কর্মীর মৃত্যু নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বুধবার (১৩ মে) দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, গত ১১ মে রাতের ওই হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়া মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছিল।



বুধবার (১৩ মে) লেবানিজ আর্মি ও রেডক্রসের সহায়তায় ঘটনাস্থল থেকে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশী এক প্রবাসী বাংলাদেশি (রাজিব) মরদেহটি শুভ কুমার দাসের বলে শনাক্ত করেছেন। বর্তমানে মৃতদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, ওই একই স্থানে অবস্থানকারী অপর বাংলাদেশি কর্মী করিম মিয়ার মরদেহটি এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তবে চরম নিরাপত্তা ঝুঁকির কারণে উদ্ধারকারী দল এখনো সেখানে অভিযান সম্পন্ন করতে পারেনি। স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে দ্বিতীয় মরদেহটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দূতাবাস। এর আগে গত সোমবারও একই এলাকায় ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের খবর পাওয়া গিয়েছিল। সব মিলিয়ে ওই অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha